📋 আইনি নথি

সেবার শর্তাবলী

সর্বশেষ আপডেট: ১ মে, ২০২৬

১. পরিচিতি

এই পলিসি FMOWEB থেকে নেওয়া ওয়েবসাইট/সার্ভিস প্যাকেজের সাথে সম্পর্কিত ডেলিভারি, সাপোর্ট, কাস্টমাইজেশন ও পেমেন্ট সংক্রান্ত নিয়মাবলী স্পষ্টভাবে উল্লেখ করে। প্যাকেজ গ্রহণের মাধ্যমে ক্লায়েন্ট এই শর্তাবলীতে সম্মত বলে গণ্য হবেন।


২. প্যাকেজের আওতাভুক্ত বিষয়

  • সম্মত ডিজাইন ও ফিচার অনুযায়ী ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও ডেলিভারি।
  • প্যাকেজে উল্লেখিত মেয়াদ অনুযায়ী ফ্রি সাপোর্ট ।
  • সাইট লাইভ করা এবং প্রাথমিক সেটআপ সম্পন্ন করা।

৩. "ফ্রি সাপোর্ট" এর সংজ্ঞা

ফ্রি সাপোর্ট শুধুমাত্র নিচের বিষয়গুলোর জন্য প্রযোজ্য:

  • ওয়েবসাইটে কোনো বাগ (Bug), এরর (Error) বা টেকনিক্যাল সমস্যা ঠিক করে দেওয়া।
  • ডেলিভারি করা ফিচারসমূহ সঠিকভাবে কাজ না করলে তা সমাধান করা।
  • হোস্টিং/সার্ভার সংক্রান্ত সাধারণ টেকনিক্যাল সহায়তা।

ফ্রি সাপোর্টের আওতায় পড়ে না এমন বিষয়:

  • নতুন কোনো ফিচার সংযোজন।
  • ডিজাইন পরিবর্তন বা নতুন লেআউট।
  • নতুন লজিক/নিয়ম/অটোমেশন সিস্টেম তৈরি ।
  • তৃতীয় পক্ষের নতুন ইন্টিগ্রেশন সংযোজন।
  • কনটেন্ট, প্রোডাক্ট বা পেজ নতুন করে সংযোজন/পুনর্গঠন।

৪. পরিবর্তন / কাস্টমাইজেশন অনুরোধ

  • প্রতিটি নতুন পরিবর্তন বা সংযোজনের অনুরোধ প্যাকেজের বাইরের কাজ হিসেবে গণ্য হবে।
  • এই ধরনের কাজের জন্য ক্লায়েন্টকে পূর্বে মূল্য (Quotation) জানানো হবে।
  • ক্লায়েন্টের স্পষ্ট অনুমোদনের পরই কাজ শুরু হবে।
  • কাজ সহজ মনে হলেও তা নতুন লজিক বা সিস্টেম তৈরির সাথে সম্পর্কিত হলে তা চার্জযোগ্য কাজ হিসেবেই বিবেচিত হবে।

৫. পেমেন্ট শর্তাবলী

কাজের ধরন চার্জ প্রযোজ্য?
বাগ / এরর ফিক্স (সাপোর্ট মেয়াদের মধ্যে) না — ফ্রি
নতুন ফিচার সংযোজন হ্যাঁ — চার্জযোগ্য
ডিজাইন / লেআউট পরিবর্তন হ্যাঁ — চার্জযোগ্য
নতুন অটোমেশন / লজিক তৈরি হ্যাঁ — চার্জযোগ্য
সাপোর্ট মেয়াদ শেষে যেকোনো সমস্যা সমাধান হ্যাঁ — চার্জযোগ্য

৬. যোগাযোগ ও অভিযোগ নিষ্পত্তি

যেকোনো সমস্যা থাকলে ক্লায়েন্ট সরাসরি লিখিতভাবে FMOWEB টিমকে জানাবেন। আমরা দ্রুততম সময়ে সমাধানের চেষ্টা করব। FMOWEB সবসময় পেশাদারিত্বের সাথে ক্লায়েন্টের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, তবে হুমকিমূলক বা অসম্মানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা ব্যবসায়িক সম্পর্ক পুনর্বিবেচনার কারণ হতে পারে।


৭. সম্মতি

এই পলিসি প্যাকেজ গ্রহণের সময় ক্লায়েন্টকে জানানো হয়েছে এবং সকল কার্যক্রম এই শর্তাবলী অনুযায়ী পরিচালিত হবে।


৮. শর্তাবলীতে পরিবর্তন

আমরা যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন বা পরিমার্জন করার অধিকার রাখি। পরিবর্তনগুলো আপডেট করা তারিখসহ এই পেজে পোস্ট করা হবে। পরিবর্তনের পর আমাদের সেবা ব্যবহার অব্যাহত রাখলে নতুন শর্তাবলী গৃহীত হয়েছে বলে গণ্য হবে।

WhatsApp